• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন |
  • English Version

জাদুঘর থেকে ব্রেইন চুরি করে অনলাইনে বিক্রি!

Reporter Name / ৩০ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

একটি চিকিৎসা বিষয়ক যাদুঘর থেকে মানুষের মস্তিস্ক চুরি করে সেটা অনলাইনে বিক্রি করলেন ডেভিড চার্লস নামে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশের মারিয়ন কাউন্টির এক নাগরিক। আর এজন্য এক বছরের কারাদণ্ডও পেয়েছেন তিনি।

ইন্ডিয়ানা প্রদেশের পাবলিক প্রসিকিউটর অ্যান্থনি ডিয়ার বলেন, ডেভিড চার্লস তার বিরদ্ধে আনা ছয়টি অভিযোগের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন যার একটি ছিলো মানব মস্তিস্ক চুরি।

মারিয়ন কাউন্টির প্রসিকিউটর কার্যালয় থেকে জানানো হয়, ২৩ বছর বয়সী ডেভিড বেশ কয়েকবার ইন্ডিয়ানা মেডিকেল হিস্টোরি মিউজিয়াম থেকে ব্রেইন ও মানবকোষ চুরির চেষ্টা করেন। ২০১৩ সালের ডিসেম্বরে চার্লসকে গ্রেপ্তার করা হয়। তিনি মস্তিস্ক সম্বলিত ছয়টি জার অনলাইন শপিং সাইট ‘ইবে’তে ৬০০ ডলারে বিক্রি করেন। মূলত: সেখান থেকেই পুলিশে খবর দেয়া হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ১৮৪৮ সালে স্থাপিত এই ইন্ডিয়ানা মেডিকেল হিস্টোরি মিউজিয়াম নামের যাদুঘরটি আগে মানসিক চিকিৎসাকেন্দ্র ছিল। এরপর এটি জাদুঘর হিসেবে তৈরি করা হয় এবং মস্তিস্কসহ মানবদেহের অন্যান্য অঙ্গ জমা রাখা হয়া


এই বিভাগের আরো খবর