• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন |
  • English Version

এরশাদকে যে বার্তা দিলেন বার্নিকাট

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

 

জাতীয় পার্টির প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। মঙ্গলবার তাদের সাক্ষাৎ হয়েছে বলে বিকালে দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়- রাষ্ট্রদূত বার্নিকাট জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে একটি বার্তা পৌছে দিয়েছেন, তা হল- চরমপন্থীদের হুমকি মোকাবেলার কাজটি যে কত জটিল তা যুক্তরাষ্ট্র বুঝতে পারে। এর সমাধানে অংশীদারদের সাহায্য করার বিষয়টিও পুন:ব্যক্ত করেছেন রাষ্ট্রদূত। এছাড়া বার্নিকাট জোর দিয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক যুক্তরাষ্ট্র ও আমেরিকান জনগণের এবং বাংলাদেশ ও বাংলাদেশী জনগণের কল্যাণ বয়ে আনে এবং বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তার প্রসার ঘটায়। রাষ্ট্রদূত বলেন, আমাদের দু’দেশেকে যে সাধারণ সমস্যাগুলোর মুখোমুখি হতে হয় তা মোকাবেলায় আমরা বাংলাদেশের জনগণের পাশে আছি।


এই বিভাগের আরো খবর