• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন |
  • English Version

বগুড়ায় ট্রাকভর্তি অস্ত্র উদ্ধার মামলা ৪ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

ঢাকা : বগুড়ায় ট্রাকভর্তি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের চাঞ্চল্যকর মামলাটি ১২ বছরেও কেন নিষ্পত্তি হলো না সে বিষয়ে তদন্ত করে প্রতিবেদন আকারে আদালতে জমা দেয়ার আদেশ দেয়া হয়েছে। একই সঙ্গে আগামী চার মাসের মধ্যে বিচার শেষ করে নিষ্পত্তি করার আদেশও দেয়া হয়।

মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও আইনসচিবকে এ নির্দেশনা দিয়েছেন।

আদেশে বলা হয়, বগুড়ায় ৪৫ হাজার গুলি ও বিস্ফোরক উদ্ধারের চাঞ্চল্যকর মামলার নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার জন্য সংশ্লিষ্ট বিচারক, তদন্ত কর্মকর্তা বা সরকারি কৌঁসুলি—কার গাফিলতি আছে, তা বের করতে হবে।

চাঞ্চল্যকর এ মামলায় একজন আসামি আশিস দেববর্মার জামিন আবেদনের নিষ্পত্তি করে হাইকোর্ট এ আদেশ দেন।

উল্লেখ্য, ২০০৩ সালের ২৭ জুন বগুড়ার একটি ট্রাক থেকে চাইনিজ রাইফেলের ৪৫ হাজার গুলি ও ৩৬ কেজি বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। পরদিন বগুড়া সদর থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়। ২০০৩ সালের ১ সেপ্টেম্বর সাতজনকে আসামি করে পুলিশ এ মামলায় অভিযোগপত্র দেয়। বগুড়ার বিশেষ ট্রাইব্যুনাল-৪-এ মামলাটির বিচার কাজ চলছে।

মামলার অন্যতম আসামি আশিস দেববর্মার জামিনের শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। আদালত জামিন আবেদন খারিজ করেন। আগামী চার মাসের মধ্যে বিচার শেষ করে নিষ্পত্তি করার আদেশ দেন আদালত।


এই বিভাগের আরো খবর