• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন |
  • English Version

সততা ও স্বচ্ছতার সাথে কাজ করে রাকাবকে এগিয়ে নিতে হবে -রাকাব চেয়ারম্যান

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

বগুড়া অফিস ঃ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড.এম শাহ্ নওয়াজ আলী বলেছেন, ব্যাংকিং জগতে রাকাব একটি দূর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতিলাভ করেছে। সততা ও স্বচ্ছতার সাথে কাজ করে রাকাবকে এগিয়ে নিতে হবে। বগুড়া শহরের নবাববাড়ীস্থ টিএমএসএস মহিলা মার্কেট কমিউনিটি সেন্টারে গত শনিবার রাকাব অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সমিতির সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম জিয়াউল হক ও সাবেক মহাব্যবস্থাপক (জিএম) মেসবাহ উদ্দিন আহম্মেদ। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রদীপ ভট্রাচার্য্য শংকর। অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্য বক্তব্য রাখেন এসএম জহুরুল হক, আব্দুল ওয়াছেক, আব্দুল মান্নান, আঃ সামাদ, মাসুদার রহমান, লুৎফর রহমান, আয়েজ উদ্দিন মুন্সি, খন্দকার রফিকুল ইসলাম, আব্দুর রউফ, নুরুল ইসলাম, শওকত আলী, এটিএম ফরহাদ হোসেন, আফজাল হোসেন, রাকাব বগুড়া দণি জোনাল ব্যবস্থাপক খোরশেদ আলম, রাকাব বগুড়া উত্তর জোনাল ব্যবস্থাপক শামসুর রহমান, রাকাব বঙ্গবন্ধু পরিষদের সভাপতি গোলাম আযম, রাকাব বগুড়া কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মুক্তিযোদ্ধা শামসুল হক, রাকাব বগুড়া উত্তর জোনের অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও গাবতলী শাখা ব্যবস্থাপক মাহমুদুল আলম, রাকাব অফিসার্স ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম কুদ্দুস, সিবিএ’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আইনুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক নওফেল আলম প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন, অবসরপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক এ.বি সিদ্দিকী। সভা শেষে সর্বসম্মতিক্রমে অবসরপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক আশরাফ হোসেনকে সভাপতি এবং অবসরপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক এ.বি সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করে চার বছর মেয়াদী ৩৫সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদিত হয়।


এই বিভাগের আরো খবর