• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন |
  • English Version

আমি এখনও একা

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

জিটিবি নিউজ বিনোদন: রণবীর কাপুরের সঙ্গে প্রেম নিয়ে দীর্ঘ লুকোচুরির পর অবশেষে গত বছরের শেষদিক থেকে প্রেমিকের সঙ্গে এক বাড়িতেই থাকছেন ক্যাটরিনা কাইফ। এখন পর্যন্ত বহুবার এই জুটির বাগদান ও বিয়ের গুজব রটেছে। সর্বশেষ খবর চাউর হয়, চলতি জুলাই মাসের ১৬ তারিখ ক্যাটরিনার জন্মদিনে রণবীর-ক্যাটের বাগদান সম্পন্ন হয়েছে। সম্প্রতি এ বিষয়ে জানতে চাইলে বিষয়টিকে অস্বীকার করেন ক্যাট। শুধু তাই নয়; আপাতত বিয়ের পরিকল্পনা নেই এমনটিই জানিয়েছেন তিনি।

‘বজরঙ্গি ভাইজান’ ছবির পরিচালক কবির খান পরিচালিত ‘ফ্যান্টম’ ছবিতে সাইফ আলী খানের সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা। ‘ফ্যান্টম’ মুক্তি পাচ্ছে আগামি ২৮ আগস্ট। গতকাল শনিবার এর ট্রেলার মুক্তি দেওয়া হয়েছে, ব্যাপ্তি ২ মিনিট ৪১ সেকেন্ড।

ট্রেলার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বরাবরের মতো এবারও ব্যক্তিগত বিষয় নিয়ে সংবাদকর্মীদের প্রশ্নের মুখে পড়েন ক্যাটরিনা। তাঁর কাছে জানতে চাওয়া হয়, ১৬ জুলাই রণবীরের সঙ্গে বাগদান পর্ব সেরেছেন কি না। সাধারণত এ ধরনের প্রশ্ন এড়িয়ে গেলেও, ক্যাট এবার তা করেননি। সহজভাবেই প্রশ্নের জবাব দিয়েছেন। এক খবরে এমনটিই জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকম।

রণবীরের সঙ্গে বাগদানের খবরকে গুজব দাবি করে ক্যাট বলেন, ‘আপনারা এ প্রশ্ন করায় আমি আনন্দিত। আমার বাগদান হয়নি। সম্ভবত আপনারা চান আমি যেন বিয়ে করি। কিন্তু আপাতত এ ধরনের কোনো পরিকল্পনা আমার নেই। তাই দয়া করে অবিবাহিত হিসেবে আমাকে আরও কিছুদিন সহ্য করুন।’


এই বিভাগের আরো খবর