• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন |
  • English Version

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ১

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

সংবাদদাতা মিরপুর, কুষ্টিয়া ঃ কুষ্টিয়ার মিরপুরে অভিযান চালিয়ে অস্ত্রসহ শহিদ (২৪) নামের একজনকে আটক করেছে র‌্যাব।
রোববার বিকেলে উপজেলার বড়বাড়ীয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-১২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব‐১২, সিপিসি‐১, কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাবের একটি আভিযানিক দল কুষ্টিয়ার মিরপুর উপজেলার বড়বাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী শহিদকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। সে ওই গ্রামের ধিরাজ মালিথার ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে মিরপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরো খবর