• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন |
  • English Version

আদমদীঘিতে ইয়াবা ব্যবসায়ী সিবলু সহ গ্রেফতার-২

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধ ঃ বগুড়ার আদমদীঘির সান্তাহার ফাড়ী পুলিশ গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে ইয়াবা স¤্রাট সিবলু (১৯) ও ফেনসিডিল ব্যবসায়ী গোলাম কিবরিয়া (৩১) কে গ্রেফতার করে গত শুক্রবার আদালতে প্রেরন করেছেন। এব্যাপারে থানায় পৃথক দুটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। জানাযায়, নওগাঁর বোয়ালিয়া গ্রামের আব্বাস আলীর ছেলে ইয়াবা ব্যবসায়ী সিবলু গত বৃহস্পতিবার সন্ধায় ১ শ পিচ ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে বিক্রির উদ্যেশে বহনের সময় উপজেলার সান্তাহার পৌর কাউন্সিলর মজিবরের বাড়ীর উত্তর পার্শ্বে রাস্তার উপর থেকে পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করেন। অপরদিকে সান্তাহার ঘোড়াঘাট এলাকায় ফেনসিডিল বিক্রির কালে নওগাঁর সাহজাদপুর এলাকার মখলেছুর রহমানের ছেলে গোলাম কিবরিয়াকে গ্রেফতার করেন।


এই বিভাগের আরো খবর