• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন |
  • English Version

বগুড়ার সান্তাহারে নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার, আটক চার

Reporter Name / ১৬ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

সান্তাহার সংবাদদাতা: মঙ্গলবার দিবাগত রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের স্টেশন রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পুলিশ বিপূল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে চার জনকে আটক করা হয়েছে।
জানা গেছে, ঘটনার রাতে পুলিশ শহরের স্টেশন রোড এলাকার কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালায়। এ সময় ‘রিমন আবাসিক হোটেল’ থেকে চার ব্যাগ নকল প্রসাধনী উদ্ধার করা হয়। নকল প্রসাধনীর মধ্যে রয়েছে, ডাভ, প্যান্টিন ও হেড এ- সোল্ডার সহ বিভিন্ন নামী দামি কোম্পানির শ্যাম্পু, ক্রীম, তেল ও লোশন। আটককৃত হলেন রানা হোসেন (৩২), তরিকুল ইসলাম (২৮), সন্তু হোসেন (২৬) ও মিলন হোসেন। তাদের বাড়ি কুষ্টিয়া জেলার শালদহ গ্রামে।
সান্তাহার শহর পুলিশের টিএসআই মুক্তি মাহ্মুদ জানান, আটককৃতরা দেশের বিভিন্ন স্থানে এসব নকল সামগ্রী সরবরাহ করে থাকে। গতকাল বুধবার দুপুরে আটককৃতদের আদমদীঘি ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ওই আদালতের বিচারক সহকারী কমিশনার (ভ’মি) মো. আরিফুজ্জামান আটককৃত প্রত্যোক কে তিন মাসের কারাদ- প্রদান করেছেন।


এই বিভাগের আরো খবর